Sunday, 16 August 2015

প্রতিশোধের শিকার


(নমস্কার) (আসসালামু আলাইকুম)

আপনাদের আশির্বাদ মাথায় নিয়ে একটি নাট্য পুস্তক লিখতে শুরু করছি। জানিনা এই কাহিনী লিখে আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে সক্ষম হব। আমার এই লিখা স্বার্থক বলে মনে হবে তখনই, যখন আপনাদের হৃদয় মনকে আনন্দের জোয়ারে ভাসিয়ে তুলতে পারবো। সকলেই ভাল থাকবেন ও আশির্বাদ করবেন এবং সঙ্গে থাকবেন। এই কামনা করে লিখতে শুরু করছি :-     (প্রতি রবিবারে অংশ হিসাবে পড়তে পাবেন)।

সম্পূর্ণ কাল্পনিক ঘটনা :-

নাট্য পুস্তক :~ প্রতিশোধের শিকার

~~~~লেখক পরিচিতি ~~~~

আব্দুল মান্নান মল্লিক, জন্ম তারিখ ১১/০৯/১৯৬২, জন্মস্থান ও বাসস্থান - মরাদিঘী, রেজিনগর থানার অন্তর্ভুক্ত, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ।১৯৭৮ সালে মাধ্যমিক পাশ করে সিউনারায়ন রামেশ্বর ফতেপুরিয়া কলেজে ভর্তি হয়। এখানেই পড়াশুনা সমাপ্তি করা হয়।

নাম --------- বয়স ------- পরিচিত
 ^                       ^                      ^
(১) বিক্রম সিং - ৫০ - কাপড় মিলের মালিক
(২) উদয় সিং -- ২৬ -ঐ পুত্র
(৩) প্রসেনজিৎ - ৪০ -ঐ ম্যানেজার
(৪) জয়রাম ---- ৬০ - ধর্ম যাজক
(৫) কাশীনাথ --- ৫৫ -গরীব চাষী
(৬) সোমনাথ --- ২৫ -ঐ পুত্র
(৭) ভয়াল ----- ৪০ - ডাকাত সর্দার
(৮) রাজেস ----- ৩৫ - ঐ সঙ্গী
(৯) অজয় ------ ৩৫ - ঐ সঙ্গী ( ছদ্মবেশী )
(১০) সন্দিপ ---- ৩৭ - ঐ ডেরা পাহারাদার
(১১) বীরেন্দ্র রায় - ৪২ - থানার বড় দারোগা
(১২) গণপতি ---- ৪০ - ঐ মেঝো দারোগা
(১৩) গঙ্গারাম ---- ৩২ - হোম গার্ড
(১৪) শম্ভু -------- ২৪ - গুন্ডা
(১৫) তঙ্গু ---------২৩ - গুন্ডা
                     স্ত্রী চরিত্র
(১৬) প্রমীলা -------২২ - কাশিনাথের মেয়ে
(১৭) অনিমা ------- ৪২ - বিক্রমের স্ত্রী
(১৮) লীলা -------- ২৫ - ডাকাত দলের বাই

নাম ******************** বাসস্থান
  ^                                            ^
মিল মালিক ------------- রাজপুর
থানা ------------------- রাজপুর
ডাকাত ডেরা -------- কালাপাহাড়ি জঙ্গল
কাশীনাথ ---------- রূপনগর ( পাশের গ্রাম )
জয়রাম ----------------- সিতারামপুর


Saturday, 28 February 2015

ভুলিনি আজও

 ভুলিনি আজও

আব্দুল মান্নান মল্লিক

তবুও অল্প পড়েছে মনে, ওপারের পৃথিবী। ছিলো হয়তো অল্প অনুভূতি। ভুলিয়াছি সেই পৃথিবী, পাইনি যেখানে কোন আঘাত, ব্যথার ছাপ। সেদিনের সেই পৃথিবী, আজও ভেসে ওঠে দৃষ্টিকোণে।
দেখিতেছি স্বপ্নের রূপ, ভাঙিবে কখন ঘুম? স্বপ্নে গড়া এই পৃথিবী ? প্রকৃতির দৃশ্য মাঝে চিৎকার, হাহাকার, ভরেছে আর্তনাদে! বন্ধ হয়েছে আজ অন্তর চক্ষু। স্বপ্নের ছায়া ঘিরে, ছিন্ন করেছে মোরে।  ক্ষুধার্ত ছিল শিশু, মায়ের কোলে। আসিয়া দাড়াইলো দ্বারে। শিশুটি চাহিয়া ছিল মোর পানে, শুকনো নয়নে, পলকহীনে। কিছু কালবিলম্ব পরে, উঠিয়া চলিয়া গেল ধীরে। পারিনি হাসিমুখে ফিরাতে। ফিরিয়া চাহিয়া দেখি, ভিজিয়া গিয়াছে চৌকাঠ, দু-চার ফোঁটা জলের দাগ। হইতো মায়ের হবে অশ্রুজল। পারি নাই বুঝিতে, সেই অশ্রুজলের ভাষা। হরণ করিয়াছিল চৌকাঠ। জানিনা আমি, নিষ্ঠুর ছিল কি না আমার সেই চখের ভাষা।  তাইতো! কোথায় হারিয়ে গেল দোহে! ধিক্কারি নিজেকে! করিবে কে? আমার এই অপরাধ ক্ষমা? ভুলিতে পারিনা আজও। ভুলিবো সেদিন, স্বপ্ন ভাঙিবে যেদিন!

Tuesday, 20 January 2015

হয়তো সেদিন থাকবে না তুমি


হয়তো সেদিন থাকবে না তুমি !!!

আব্দুল মান্নান মল্লিক 

তুমি নিজেও একজন বড় স্বার্থপর। কেন তুমি একবার ভাবছ না, তোমার পরবর্তী প্রজন্মের, অর্থাৎ তোমার সন্তানদের ভবিষ্যৎ।
তুমি যে দুর্নীতির রাস্তা হাঁটছ, কেন? বিশাল ধনী হবে, তাই না?
আজ তুমি ক্ষমতার অধিকার পেয়ে, এই ক্ষমতাকে অবৈধ ভাবে কাজে লাগাচ্ছ, কেন? অনেক মুনাফা লুটে ধনী হবে, তাই না?
আগুন লাগিয়ে দিয়ে জল বিক্রি করছ, কেন? অনেক মুনাফা লুটে ধনী হবে, তাই না?
বিষ খাইয়ে দিয়ে চিকিৎসা করছ, কেন? অনেক পয়সা উপার্জন করে ধনী হবে, তাই না?
দেশে হাঙ্গামা লাগিয়ে দিয়ে ওকালতি করছ, কেন? অনেক অবৈধ আয় বাড়িয়ে ধনী হবে, তাই না?
না--না আমি জবাব চাইবার কে? জবাব চাইবে তোমার নিজের সন্তানেরা, অর্থাৎ তোমার পরবর্তী প্রজন্ম। কারণ তাদেরই ভবিষ্যৎ সুখের জন্য অবৈধ কাজ করেছ। একবার জোর দিয়ে বলতে পারবে? তাদের ভবিষ্যতে তারা সুখী হবে? কিন্তু তুমি যে দূর্নীতির বাগান তৈরী করে যাচ্ছ, একদিন তোমারই পরবর্তী প্রজন্মের সন্তানেরা এই দুর্নীতির সম্মুখে পড়বে ? তোমার চোখের সামনে নিশ্চয়ই তুমি সহ্য করতে পারতে না।
সেদিন হয়তো তুমি থাকবে না!