Saturday, 23 March 2019

ভ্রান্ত পথিক

ভ্রান্ত পথিক

আব্দুল মান্নান মল্লিক 

হায়রে হায় এ মানব সমাজ,
প্রাণনাশে প্রাণীর সেবা?
বিশ্বজুড়ে অভিনেতা,
কেবা আপন পর হয় কেবা?
জীবের ভক্তি শুনতে মিষ্টি,
রক্ত লোলুপ আত্মতুষ্টি!

মহত্ত্ব

মহত্ত্ব

আব্দুল মান্নান মল্লিক 

আত্মতৃপ্তি নয়, আত্মত্যাগই সর্বোত্তম বলি।
শয়তান দ্বারা গ্রাসিত আত্মাকে উদ্ধার করতে , ঘরে বসবাসকারী শয়তানকে হত্যা করার নামই বলি।
এ আমার ব্যক্তিগত মত।

চেতনা

চেতনা

আব্দুল মান্নান মল্লিক   

সমান সমান চৈতন্যময় সত্তায়,
বল প্রয়োগ পরমাত্মার দোহাই।
জ্ঞান মস্তিষ্ক থাকে যদি ধীর সুস্থতায়,
অসহায় প্রাণীকুলের মানব সহায়।
মহান সেই জন প্রমাণ যোগ্যতাই,
নচেৎ সমল হবে কঠোর পরীক্ষায়।

Wednesday, 13 March 2019

অপ ব্যঞ্জনা

অপ ব্যঞ্জনা

আব্দুল মান্নান মল্লিক

আমি প্রলয় আমি ঝর্ণা,
কখনো অম্বুদ শিশিরকণা।
আমি মহাবীর কালজয়ী,
কখনো শান্ত ধরাশায়ী।
আমি স্বচ্ছ কলঙ্কিতায়,
তবু নির্মল মলিনতায়।

Saturday, 2 March 2019

ঈশান কোনে মেঘ উঠেছে,
আকাশ আঁধার কালো।
পাড়ার ছেলে ঘর ছেড়েছে,
লাগছে বেজায় ভালো।
কোলা ব্যাঙে তবলা বাজায়
ফিঙে নাচে গাছে।
কাতলা মাছের বড় মাথায়
ফড়িং চড়ে নাচে।।