Sunday, 5 February 2017

নতুন সাজে সাজবে আবার

নতুন সাজে সাজবে আবার

আব্দুল মান্নান মল্লিক

বাংলা আজ শীতের প্রান্তদেশে দাঁড়িয়ে বসন্ত বরণের অপেক্ষায়। এলোমেলো মন উদাসী বাতাস । কোন পথে বয়ে যাবে দিগ্বিদিক জ্ঞান হারায়। গাছে গাছে বাতাসের সাথে সুর মিলাতে শুরু করেছে বুনো পাখিরা। গাছপালা নতুন সাজে সাজতে শুরু করেছে তার আসার অপেক্ষায়। সর্ষে ক্ষেতের ফুল ঝরেছে, ঝুপিঝুপি অবহেলিত বুনো ফুলের ঝোপঝাড় পুষ্পকুঁড়ি নিয়ে বসে আছে ফোটার অপেক্ষায়। ফুল ফোটার অপেক্ষায় দিন গুনছে মধু পানাহারী। ধূসর কাটিয়ে নানা রঙে, ফুলে-ফুলে সবুজে সাজবে আবার নবরূপে আমার বাংলা। 

Friday, 3 February 2017

সুখ বাসনা প্রাণ বাঁচেনা

সুখ বাসনা প্রাণ বাঁচেনা

আব্দুল মান্নান মল্লিক

সুখ সন্ধানী সুখের আশায়,
মাণিক খুজতে সাপের বাসায়।
ছোবল খেয়ে বিষের জ্বলায়,
মরল শেষে অকাল বেলায়।